গ্রেফতার করা হয়েছে দুদক কর্মকর্তা বাছিরকে

ঘুষ কেলেঙ্কারির ঘটনায় দুদকের বরখাস্ত কর্মকর্তা এনামুল বাছিরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুলাই) রাত সোয়া ১০টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে দুদকের একটি দল তাকে গ্রেফতার করেছে।

এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালায়। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়।

ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এরপরই সাময়িক বরখাস্ত করা হয় বাছিরকে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর