নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নে মুতাওয়াল্লি নিয়োগ নিয়ে ও ওয়াকপ সম্পত্তি দখল ও অর্থ আত্মসাৎতের অভিযোগে দুদকের অভিযান করেছে । সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে ওয়াকপ সম্পত্তি দখল ও অর্থ আত্মসাৎতের অভিযোগে সত্যতা পেয়েছেন বলে জানান দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ
জানা যায়, মসজিদে মুতাওয়াল্লি নিয়োগ,সম্পতি দখল ও বার্ষিক অর্থ আদায়ের হিসেবে – নিকেশ ঘরমিল পাওয়া দুদকের প্রতিনিধি দল বিকালে পূর্ব অম্বরনগর রকিবউদ্দীন মুক্তার বাড়ি সংলগ্ন জামে মসজিদ ও মাদ্রাসায় সরেজমিনে গিয়ে এর প্রমাণ পান । সেক্রেটারি আবদুল মান্নান ও প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ দীর্ঘদিন ধরে ওয়াকপ সম্পত্তি দখল ও অর্থ আত্মসাৎ করে আসছে।
দুদকের প্রতিনিধি দল, রবিবার তাদের কাছে হিসেব চাইলে তারা ২০১০ সাল থেকে ২০১৯ সালের হিসেবে – নিকেশ দিতে ব্যর্থ হন। একই সাথে বিভিন্ন ব্যক্তির দান- অনুদানে পাওয়া অর্থের ও কোন হিসেব দিতে পারেন নি।
পরে দুদকের প্রতিনিধি দল, তাদের সোমবার জেলা দুদক কার্যালয়ে যেতে বলেন।
নোয়াখালী ওয়াকফ পরিদশক কম্কতা আলাউদ্দিনের বিরুদ্ধে ব্যপক অভিযোগ রয়েছে এ বিষয়ে মসজিদের সভাপতি আলহাজ্ব শহীদ উল্ল্যা ও এলাকাবাসী জানান, আমরা দীর্ঘদিন ধরে আমাদের দান- অনুদান দেওয়ার পর ও হিসেব চাইতে পারি না। হিসেব চাইতে গেলে উল্টো হেনস্তার শিকার হতে হয়। আমরা এর সুষ্ঠ তদন্ত দাবী করছি।
বার্তাবাজার/এসআর