আশাশুনিতে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা

সকল কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হোক বিজ্ঞান” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় ৮নং বলাইপুর সরকারি প্রথিমিক বিদ্যালয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসাধারণের মধ্যে বিজ্ঞান সাক্ষরতা ও বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়লের সহযোগিতায় এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক সুধাণ্য কুমার সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধান্যহাটি সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার সরদার। বিশেষ অতিথি ছিলেন মফিজুল ইসলাম, দিপংঙ্কর, দেবাশীষ চক্রবর্ত্তী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহানারা খাতুন ও পবিত্র গীতা পাঠ করেন অজয় সরকার।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর