সাতক্ষীরার আশাশুনিতে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধ কল্পে ২৫ থেকে ৩১ জুলাই মশক নিধন এবং পরিচ্ছন্নতা সপ্তাহ- ২০১৯ পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, নির্বাচন অফিসার সাইফুর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক সজল কুমার আঢ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
বার্তাবাজার/এসআর