আশাশুনিতে বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুস সালাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান, পিআইও সোহাগ খান, শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার, নির্বাচন অফিসার সাইফুর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, পরিসংখ্যান অফিসার শ্মশান কুমার মন্ডল, প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, প্রভাষক সজল কুমার আঢ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৮ আগষ্ট চিত্রাঙ্কন ও ১৩ আগষ্ট রচনা প্রতিযোগিতা, ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও শোক র‌্যালী, ৯.৩০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, ১০ টায় স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, ১০.৩০ টায় যুব ঋণ বিতরণ, ১১.৩০ টায় মহিলাদের আলোচনা সভা, বাদ জোহর মসজিদে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, প্রত্যেক ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টারে ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ চলচিত্র প্রদর্শনী এবং সকল শিক্ষা প্রতিষ্ঠাতে দিবসটি যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর