কলারোয়ায় আইন-শৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ায় মাসিক আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সোমবার সকালে ওই সভ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য এড.মুস্তফাহ লুৎফুল্লাহ । কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার ভুমি আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহজাদা, শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার সার্বিক আইন-শৃংখলা, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সীমান্তের চোরাচালান প্রতিরোধে নানান উদ্যোগের কথা সভায় উঠে আসে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সীমান্তের ৪টি বিওপির বিজিবির প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর