পরিবহন নির্ভর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস সমূহের ফিটনেস এবং ড্রাইভারদের লাইসেন্স ও আনুষঙ্গিক কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেছে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগ।
সোমবার বিকেলে ইবি ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ এবং সাধারন সম্পাদক রাকিবুল ইসলামের নেতৃত্বে ছাত্র-ছাত্রীদের পরিবহনে নিয়োজিত ভাড়া করা বাসে এ পরীক্ষা-নিরীক্ষা করে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এসময় তারা বাস চালকদের লাইসেন্স রুট পারমিট, ফিটনেস সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র চেক করলে অধিকাংশ গাড়িরই ফিটনেসে সমস্যা ধরা পরে। এছাড়া বেশ কয়েকজন ড্রাইভার তাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় ছাত্রলীগ তাদের সময় বেঁধে দেয় বলে জানা গেছে।
এবিষয়ে ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন শিক্ষার্থীদের অভিযোগ ছিল চালকরা বেপরোয়া চালান। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমাদের অভিযান। যারা কাগজপত্র দেখাকে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে অভিযোগ করব।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন বিশ্ববিদ্যালয়টি পরিবহন নির্ভর। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ছাত্রলীগের পক্ষ থেকে এ উদ্যোগ।
বার্তাবাজার/এসআর