নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার, পরিবেশ রক্ষা সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির এক মতবিনিময় সভা সোমবার ২ জুলাই বেলা ২ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের হলরুমে এ্যাডঃ এ,বি,এম, সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মোঃ মহসিন হোসেন বাবলু। এ্যাডঃ অসিম কুমার মন্ডলের উপস্থাপনায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের এ্যাডঃ সরদার সাইফ, অধ্যক্ষ নাজিরুল ইসলাম, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, এ্যাডঃ মোস্তফা জামান, অধ্যাপক আব্দুল ওহাব, স,ম, তাজমিনুর রহমান টুটুল, আলিনুর খান বাবুল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহিম, এ্যাডঃ কাজী আব্দুলাহ আল হাবিব, এ্যাডঃ শিহাব মাসউদ সাচ্চু, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, এ্যাডঃ মোঃ নুরুল আমিন, মোঃ মাসুদুজ্জামান সুমন, এ্যাডঃ শেখ আবু সাইদ রাজা, মোঃ জুলফিকার প্রমুখ।
বক্তারা বলেন সাতক্ষীরা নদী মাতৃক জেলা। নদীগুলো পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। নীচু এলাকা হওয়ায় জলাবদ্ধতা প্রায় সারা বছর রয়ে যায়। সরকারী খাস জমি অনেকাংশে বেদখল হয়ে গেছে। প্রাণসায়ের খাল সহ অনেক নদ-নদী, খাল এলাকার হাতেগোনা কিছু মানুষের কারণে পরিবেশ নষ্ট হয়ে গেছে এবং যাচ্ছে। এসকল সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রাশাসন ও দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়। অতি শিঘ্রই সাতক্ষীরার সকল উপজেলাই জেলা কমিটির নেতৃবৃন্দ যেয়ে সরেজমীনে সমস্যা দেখার ও সফর করার সিদ্ধান্ত গৃহিত হয়।
বার্তাবাজার/এসআর