যশোরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

যশোর শহরের আরবপুর এলাকায় বিদ্যুৎস্পৃৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।মৃত ব্যক্তি আমিনুর রহমান মধু বিশ্বাস(৪৫) শহরের ওই এলাকার গোলেজান সিটির মৃত আনসার বিশ্বাসের ছেলে।নিহতের ছেলে আরিফ হোসেন জানান, আরবপুর সরর্দার পাড়ার আমিনুরের বাড়িতে পুরানো একটি ভবনে(সোমবার ২২শে জুলাই) সকাল থেকে কাজ করছিলেন আমিনুর রহমান মধু বিশ্বাস।দুপুর ১২ টার দিকে পাম্পের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃৃষ্টে হয়ে পড়ে যান।

সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।দুপুর সাড়ে ১২ টায় যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার অমিয় কুমার দাশ তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।যশোর কোতয়ালী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এস আই)জিয়াউর রহমান মৃৃত্যুর সত্যতা নিশ্চিত করেন৷

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর