সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্দ্যোগে সিরাজগঞ্জ সদর ও কাজিপুরে বন্যা কবলিত প্রায় ৩ শতাধিক অসহায়,দুস্থ ও বানভাসী পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুলাই) বিকেলে জেলা সদরের রানীগ্রাম ও কাজিপুর থানা এলাকায় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বন্যা দূর্গত মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করেন । বিতরণকৃত ত্রান সামগ্রীর প্রতি প্যাকেটে ছিলো চাউল ১০ কেজি,ডাল ১ কেজি, তেল ১ লিটার,আলু ১ কেজি,খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,মোমবাতি ও দিয়াইশলাই।
এ সময় সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ গোলাম মোস্তফা,জেলা বিশেষ শাখার পরিদর্শক রেজাউল করিম,ডিবি পুলিশের ওসি ওহেদুজ্জামান ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ,কাজিপুর থানার ওসি একে.এম লুৎফুর রহমান ও কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান নান্নুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসআর