লাখ লাখ লোক বন্যা কবলিত হলেও সবাই ত্রাণ পাওয়ার উপযোগী নন। যাদের সামর্থ্য আছে,ঘরে জমানো অর্থ আছে তাদের ত্রাণের প্রয়োজন নেই। সরকারিভাবে দেওয়া ত্রাণ নিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তবে দরিদ্রদের ত্রাণ পেতে সমস্যা হবে না।
সোমবার (২২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইঝবাড়ীতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো.এনামুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন,অন্যান্য বছরের তুলনায় এবার ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠু এবং গতিশীল হয়েছে। সে কারণে এখন পর্যন্ত একটি মানুষও না খেয়ে মারা যায়নি। বন্যার পরে দরিদ্র ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
প্রাণি সম্পদ উপমন্ত্রী এনামুর রহমান শামিম, বগুড়ার ধুনট-শেরপুর আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ফারুক আহম্মদসহ প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসআর