শ্রীবরদীতে উপজেলা যুবলীগের সভাপতি লিটন, সম্পাদক রুপন

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা আওয়ামী যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই সোমবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মৃতি অডিটরিয়ামে ওই ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

জাহিদুল ইসলাম জুয়েলের সভাপত্বিতে লিয়াকত হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন শেরপুর-৩ সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ.কে এম ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেরপুর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি আ: কাদের, পৌর মেয়র আবু সাইদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ।

সম্মেলনে লিয়াকত হোসেন লিটন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি ও শফিকুল ইসলাম রুপন সাধারণ সম্পাদক হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর