পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের কাজ উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক অবকাঠামো পুনবার্সন প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের এলজিইডির বাস্তবায়নে সোমবার (২২ জুলাই) সকালে পাকুন্দিয়া থেকে হোসেনপুরের রাস্তা সাবেক সাংসদ মরহুম একেএম শামছুল হক গোলাপ মিয়ার নামে সড়ক উদ্বোধন করেন কিশোরগঞ্জ – ২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

ভিত্তিপ্রস্তর । -বার্তা বাজার।

এই সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহম্মেদ, সাবেক ছাত্র নেতা আনোয়ার হোসেন আনার, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, সাবেক কাউন্সিলর আসাদ মিয়া, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, মুন্না, ছাত্রলীগ নেতা সোহেল রানা, আনোয়ার পারভেজ প্রমুখ ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর