মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে এগিয়ে জিএস প্রার্থী সজীব

আগামী ২৭ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৮ বছর পর ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছাস লক্ষ করা যাচ্ছে।

এবারের নির্বাচন ভিপি প্রার্থী ৪ জন, জিএস প্রার্থী ২ জনসহ মোট ৩০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দীতা করবেন। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যার যারভাবে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছে। মুড়াপাড়া কলেজ ক্যাম্পাসে চারদিক ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। তবে, প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছে ৬ নং ব্যালটের জিএস প্রার্থী সাদিকুল ইসলাম সজীব। এর আগে, সাদিকুল ইসলাম সজিব সরকারি মুড়াপাড়া কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছিল।

জানা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দীতা করছেন, সাইফুল ইসলাম তুহিন, নজরুল ইসলাম, আমির হোসেন, আবু ভুইয়া। জিএস পদে প্রতিদ্বন্দীতা করছেন, সাদিকুল ইসলাম সজীব ও শামীম ওসমান।

জিএস প্রার্থী সাদিকুল ইসলাম সজীব বলেন, আমি মুড়াপড়া কলেজের ছাত্র সংসদের সাধারন সম্পাদক থাকাকালীন সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া মুড়াপাড়া কলেজ সরকারি করার দাবির আন্দোলনে তিনি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন।

এবারের নির্বাচনে শিক্ষার্থীরা যদি আমাকে জিএস নির্বাচিত করলে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। কলেজের কোন শিক্ষার্থী যেন সমাজের এই ভয়াল ব্যাধী মাদকের ছোবলে না পড়ে সে দিকে আমি সার্বক্ষনিক লক্ষ্য রাখব। এছাড়া মুড়াপাড়া কলেজে কোন কমন রুম, ক্যান্টিন ও মসজিদের ব্যবস্থা নেই। আমি জিএস নির্বাচিত হলে কমন রুম, ক্যান্টিন ও মসজিদের ব্যবস্থা করবো।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর