পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন

পটুয়াখালী সরকারী কলেজে জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত। আজ ২২ জুলাই সোমবার সকাল ১১টায় নেছারিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গন থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সমির সাহা, সহ-সভাপতি সবুর খান, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন তাসফিক এর নেতৃত্বে এক বিশাল র‌্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সরকারী কলেজ ক্যাম্পাসে র‌্যালী শেষ করে।

র‌্যালী শেষে কলেজের শহীদ মিনার সংলগ্ন স্থানে আম, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন হোসেন চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী জাফর ইকবাল, সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ মশিউর রহমান। এ গাছের চারা রোপন করায় কলেজের শিক্ষক ও সাধারন শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতৃবৃন্দদেরকে শুভেচ্ছা জানান। ছাত্রলীগের সহ-সভাপতি সমির সাহা জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও তার আদর্শকে অনুসরন করেই জনকল্যানে আমরা ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী শুরু করেছি। এ বৃক্ষ রোপন কর্মসূচী চলবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর