ইজিবাইক চালককে ছুড়িকাঘাত করে হত্যা

নারায়ণগঞ্জ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন আমির হোসেন বাবু (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আমির হোসেন বাবু উপজেলার পশ্চিমগাঁও টেংরা এলাকার ইজ্জত আলীর ছেলে।

সোমবার সকালে আমির হোসেন বাবুর বাবা ইজ্জত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে, গত ২০ জুলাই শনিবার সন্ধায় উপজেলার ভিংরবো এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এজাহারভুক্ত আসামী মাজহারুলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম উপজেলার বড়ালো পাড়াগাঁও এলাকার আব্দুল কাদিরের ছেলে।

মামলার বাদী ইজ্জত আলী জানান, একই এলাকার মাজহারুলে সাথে ইজি বাইকের ব্যাটারী সংক্রান্ত বিষয় নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২০ জুলাই শনিবার সকালে আমির হোসেন বাবু প্রতিদিনের ন্যায় তার ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আমির হোসেন বাবু যথাসময়ে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুজাখুজি করেও তার খোজ পাওয়া যায় নি।

খুজাখুজির এক পর্যায়ে তিনি জানতে পারেন মাজহারুল, হাবিবুর রহমান হাবিবসহ অজ্ঞাত ৪/৫ জন তার ছেলে আমির হোসেন বাবুকে ইট, ছুড়িকাঘাত করে হত্যা করে। পরে হত্যাকারীরা তার লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার ভিংরাবো এলাকার ইসকন মন্দিরের পাশে ঝোপে ফেলে রাখে।

গত রোববার সন্ধায় স্থানীয়রা ঝোপের মধ্যে আমির হোসেন বাবুর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় আমির হোসেন বাবুর বাবা ইজ্জত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার প্রধান আসামী মাজহারুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর