ঢাকার অদূরে ধামরাইয়ে স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল কালাম আজাদ নামে এক সৌদি প্রবাসী যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুলাই) ভোরে ধামরাইয়ের রোয়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম আজাদ রোয়াইলের কৃষ্ণনগর গ্রামের মোঃ ফজল মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রবাসী আবুল কালাম আজাদের সঙ্গে প্রতিবেশী রোজিনার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি রোজিনার স্বামী সাইফুল ইসলাম জানতে পেরে স্ত্রীকে দিয়ে কৌশলে তাদের বাসায় আবুল কালাম আজাদকে ডেকে আনেন। সেখানে তাকে প্রথমে ছেলেধরা ও পরে ডাকাত বলে পিটুনি দেয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে পরকীয়ার বিষয়টি নিশ্চিত হলে স্বামী-স্ত্রীসহ তাদের সহযোগী ছয়জনকে আটক করে।
এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত যে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। হত্যাকারীরা নিজেদের বাঁচাতে নানা উপায় খুঁজতে থাকে ও ভুল তথ্য দেয়। পরে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বেরিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/আরএইচ