জিনের ভয় দেখিয়ে ৫ নারীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

রাজধানীর দক্ষিণখানে জিনের ভয় দেখিয়ে চার-পাঁচজন নারীকে ধর্ষণ ও ১০-১২ জন কিশোরকে বলাৎকারের অভিযোগে ইদ্রিস আহাম্মদ (৪২) নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২২ জুলাই) দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম জানান, চার থেকে পাঁচজন নারীকে ধর্ষণ এবং ১০ থেকে ১২ জন কিশোরকে বলাৎকারের অভিযোগে দক্ষিণখানের একটি মসজিদের ইমাম ইদ্রিস আহাম্মদকে গ্রেফতার করা হযেছে।

তিনি জানান, ইদ্রিস ইমামতির পাশাপাশি প্রায় ১৮ বছর ধরে স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতাও করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ এবং মাদ্রাসাছাত্রদের বলাৎকারের কথা স্বীকার করেছেন।

কথিত এই ইমামের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা করা হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর