কলেজ ছাত্রীসহ ২ জনের আত্মহত্যা

ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে এক কলেজ ছাত্রীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুলাই) সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা থেকে হাফেজা বেগম নামের কলেজ ছাত্রী ও আটিমাইঠাল গ্রাম থেকে শরীফ হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফেজা বেগম ধামরাইয়ের জনৈক ইয়াকুব মোল্লার মেয়ে। সে সাভার বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্রী ছিলো। অপরদিকে নিহত শরীফ হোসেন একই উপজেলার মোঃ রহমান মিয়ার ছেলে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী হাফেজা বেগম। অন্যদিকে স্ত্রীর সঙ্গে পারিবারিক কোন্দলের জের ধরে বিষ খেয়ে আত্মহত্যা করে শরীফ হোসেন। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর