আফগান ৩ ক্রিকেটারের বিরুদ্ধে নাইবের ভয়ঙ্কর অভিযোগ

সদ্যসমাপ্ত ওয়া ওয়ানড বিশ্বকাপে আফগানিস্তানের ব্যপক ভরাডুবি হয়েছে।গ্রুপপর্বের নয়টি ম্যাচের নয়টিতেই হেরেছে রশীদ-নবীরা। যা রীতিমত লজ্জার রেকর্ড।সুরাং শূন্য হাতে দেশে ফিরেছে আফগানরা।বিশ্বকাপে ব্যর্থতার দায় এনে অধিনায়ক গুলবাদীন নাইবকে সরিয়ে দলনেতা নির্বাচন করা রশীদ খানকে।

দ্বাদশ আসরে আফগানিস্তানের ব্যর্থতার পেছনে সবচেয়ে বড় দোষী সিনিয়রদের অপফর্ম এবং অধিনায়কের খামখেয়ালিপনা। বিশেষ করে, সিনিয়রদের মধ্যে রশিদ খান-মোহাম্মদ নবী ও আসগররা হতাশাজনক পারফর্ম করেন। যে কারণে শত চেষ্টার পরও কূলের নাগাল পায়নি দল।

আর ক্যাপ্টেন গুলবাদিন নাইবও ব্যর্থতার জন্য দুষেছেন সিনিয়রদের। বলছেন, ‘বিশ্বকাপে আমরা সিনিয়দের ওপর নির্ভর ছিলাম। কিন্তু তারা আশানুরূপ ফল এনে দিতে পারেনি। তারা আমার কথায় গুরত্ব দেয়নি। হারের পর দুঃখ পাওয়ার বিপরীতে তারা হেসেছে। দুঃখজনক ব্যাপার হলো, বোলিং করবে কিনা জিঙ্গাসা করলেও তারা আমার দিকে তাকাতো না।’-ক্রিক ট্যা.

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর