আল্লাহর কাছে রুবেলের জন্য স্ত্রীর বিশেষ প্রার্থনা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।সে লক্ষ্যে গতকাল দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কার বিমান ধরেছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন।গেল স্টারসানডেতে শ্রীলঙ্কায় ঘটেছে ভয়াবহ ঘটনা।সিরিজ বোমাহামলায় বাংলাদেশিসহ নিহত হয়েছেন অনেকে।খেলার স্বার্থে সেই শ্রীলঙ্কায় গিয়েছেন রুবেল।তাই কিছুটা ভয় কাজ করছে স্ত্রীর মনে। বাংলাদেশের এই পেসারের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলেন প্রিয়তম স্ত্রী দোলা হোসেন।

নিজের ফেসবুক পেজে রুবেলের স্ত্রী লিখেন, Best wishes for you ❤ আল্লাহ যেন সবসময় তোমাকে সুস্থ রাখে। আল্লাহ যেন ভাল কিছু করে ইনশাআল্লাহ।
ফি আমানিল্লাহ।’

উল্লেখ্য, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসের ২৬, ২৮ ও ৩১ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে সফরকারী বাংলাদেশ।দিবারাত্রির সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলোম্বর পেমাদাসা স্টেডিয়ামে।তার আগে ২৩ তারিখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর