বিপিএল: ঢাকার অধিনায়ক কে?

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)সপ্তম আসর।খেলা শুরু হতে এখনও ডের বাকি। তবে এরি মধ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানকে দলে ভিড়িয়েছে ঢাকা ডায়নামাইটস।এরপর থেকে একটি প্রশ্ন ঘুরপাখ খাচ্ছে কে হবে ঢাকা ডাইনামাইটসের ক্যাপ্টেন?

মূলত সদ্য বিশ্বকাপজয়ী তারকা ঢাকার হয়ে খেলবেন, এমনটা নিশ্চিত হওয়ার পর মধুর এক সমস্যা পড়তে হচ্ছে ডায়নামাইটসদের। কারণ, সাকিব আল হাসান আগে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের একটি শিরোপাও এনে দিয়েছেন। তবে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো মরগান দলে যুক্ত হওয়ায় কাকে দেয়া হবে নেতৃত্ব?তবে তা ভাবর জন্য অবশ্য বেশ কিছুটা সময় পাচ্ছে ঢাকা ডায়নামাইটস।

ফ্রাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ওবায়েদ নাজিম জানিয়েছেন, ‘অধিনায়কত্ব নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ, আমাদের সঙ্গে সাকিবও আছে এবং অনেকদিন থেকেই তিনি নেতৃত্ব দিয়ে আসছেন।’

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা মরগান আসরের পুরোটাই খেলবেন বলে ধারণা করা হচ্ছে। তাকে দলে ভেড়ানোর বিষয়ে ওবায়েদ নাজিম বলেন, ‘সীমিত ওভারে মরগানের অভিজ্ঞতার কথা বিচার করে তাকে আমরা দলে নিয়েছি। আশা করছি মরগান পুরো আসরটাই খেলতে পারবেন।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর