ছাত্রী হোস্টেলের আগুন নিয়ন্ত্রণ, ২ জনকে জিবীত উদ্ধার

রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারের একটি ছাত্রী হোস্টেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার (২২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটির তৃতীয় তলা থেকে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অপারেটর ফরহাদুল আলম বলেন, তেজতুরী বাজারের ওই ছাত্রী হোস্টেলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

এর আগে, ভোর সাড়ে ৩টার দিকে ছাত্রী হোস্টেলটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর