সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার প্রায় ১৪ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি ট্যাক্সিক্যাবটির।
গতকাল রোববার রাত ৯ টার দিকে ওই ট্যাক্সিক্যাবটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের র্যালিংয়ের পাশ দিয়ে নদে পড়ে যায়।
এর প্রায় চার ঘণ্টা পর রাত ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হকের সাথে কথা হলে তিনি বার্তা বাজারকে জানান, রাত ১টা থেকে ট্যাক্সিটি উদ্ধারের চেষ্টা করছেন আমাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। তবে এখনও সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি