রাতভর চেষ্টায়ও সন্ধান মেলেনি তুরাগে পড়ে যাওয়া ট্যাক্সির

রাতভর উদ্ধার তৎপরতায়ও সাভারের আমিনবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়া ট্যাক্সি ক্যাবের সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ জুলাই) ৯টার দিকে আমিনবাজারের সালেহপুর এলাকায় একটি বাসকে অতিক্রম করে সেতুতে ওঠার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ক্যাব তুরাগ নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রবল স্রোতের মধ্যেই বেশ কিছুক্ষণ উদ্ধার তৎপরতা চললেও গাড়িটির কোনো হদিস মেলেনি।

এতে হতাহতের আশঙ্কা করা হলেও, দুর্ঘটনার সময় ট্যাক্সি ক্যাবে কয়জন যাত্রী ছিলেন, সে বিষয়ে জানা যায়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর