প্রথমবারের মতো বলিউড ফিল্ম বানাচ্ছেন ফয়সাল সাইফ

বলিউডের ছবি ” রলং “এ বাংলাদেশের সাইফ ডিরেক্টর ফয়সাল সাইফের (বোম্বাই) পরিচালনায় নির্মাণ হচ্ছে হিন্দি আর ভুটানিস ভাষায় চলচিত্র রলং।ইন্ডিয়া আর ভুটান এর প্রথম কোনো যৌথ প্রোডাকশন এটি। এ ফিল্ম এ বোম্বাই এর অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি ভুটানের আর্টিস্টগণ অভিনয় করছেন। বাংলাদেশী একমাত্র শিল্পী হিসেবে অভিনয় করছেন সাইফ খান। ডিরেক্টর ফয়সাল সাইফ এর আগে অনেকগুলো হিন্দি ফিল্ম ডিরেক্শন দিয়াছেন। উনি সুভাষ ঘাই এর প্রধান সহকারী ছিলেন।

সাইফ খান বলেন হিন্দি ভাষায় কাজ করতে আমার কোনো কষ্ট হয়নি। আমি হিন্দি ও বাংলাদুই ভাষায় ই আমি সমান দক্ষতায় কথা বলতে পারি। এটি একটি ভৌতিক চলচ্চিত্র। ভুটানের জনগণ অত্যন্ত আন্তরিক। বাংলাদেশী শিল্পী শুনে আমাকে অনেক আপ্পায়ন করেছে উনারা। ভুটানের বাংলাদেশ হাই কমিশনার ও আমাকে দাওয়াত করেছেন। আমি খুব গর্বিত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এর একজন শিল্পী হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে।এ বছরের শেষের দিকে একদিনে ইন্ডিয়া ও ভুটানে এ ফিল্মটি মুক্তি পাবে। উল্লেখ ভুটানের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নতুন। শ্যুটিং আর পারমিশন ও খুব সহজ।ভুটানের প্রোডিউসার এর সাথে আমার খুব উষ্ণ সম্পর্ক তৈরী হয়েছে।উনারা বাংলাদেশ ভুটান যৌথ চলচ্চিত্র তৈরিতে খুব আগ্রহী।আর ভুটান বাংলাদেশ কে 1971 সালে প্রথম স্বাধীনতার স্বীকৃতি দানকারী বন্ধু রাষ্ট্র। চলচ্চিত্রীটির নাম ” রলং ” এটি একটি ভৌতিক চলচ্চিত্র।আর আমার প্রথম বলিউড ফিল্ম |সকলের কাছে আমি এ চলচ্চিত্রের সাফল্যের দোয়া চাই।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর