মাদারীপুরের কালকিনিতে প্রায় পাঁচ’শ বানভাসি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন ষোল আনা ফাউন্ডেশন।
কালকিনি উপজেলার এনায়েতনগরে এই কর্মসূচীর উদ্বোধন করেন মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী।
দিনব্যাপী চলা এই মেডিকেলে ক্যাম্পে প্রায় পাঁচ’শ রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনী, ডায়াবেটিস এবং সাধারণ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়। স্বাস্থ্যসেবার এ কর্মসূচিতে বিষেশ অতিথি ছিলেন, সংগঠনের সহ-সভাপতি নুরুজ্জামান সরদার ও গোলাম সরোয়ার মানিকসহ অন্যরা।
বার্তাবাজার/এসআর