সাতক্ষীরার তালা থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৬ আসামিকে আটক করেছে। শনিবার রাতে উপজেলায় অবস্থিত নিজ নিজ বাড়ি থেকে উক্ত আসামীদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের কওছার আলীর ছেলে মোঃ সাত্তার মোড়ল, মোঃ সাত্তার মোড়লের ছেলে মোঃ সোহাগ মোড়ল, কওছার আলীর ছেলে দেলোয়ার হোসেন, মোবারকপুর গ্রামের শ্যামাপদ মন্ডলের ছেলে সুব্রত মন্ডল, চরগ্রামের মৃত চারু চন্দ্র রায়ের ছেলে কানু রায় ও বারাত গ্রামের মৃত বিপ্র মজুমদারের ছেলে শম্ভু মজুমদার। তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে থানার এস আই (নিঃ) মোঃ কামাল হোসেন, এসআই (নিঃ) শাহজাহান কবীর, এএসআই (নিঃ) মোঃ ওছমান গণি এবং জাতপুর পুলিশ ক্যাম্পের এস আই (নিঃ) শেখ শাহীদুর রহমান, এএসআই (নিঃ) কায়ছারুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দীনসহ সঙ্গীয় ফোর্সের মাধ্যমে শনিবার রাতে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে জি,আর,মামলা নং-৮৬/১৮ এর আসামী মোঃ সাত্তার মোড়ল, মোঃ সোহাগ মোড়ল, দেলোয়ার হোসেন, নন-জি,আর,নং-১২/১৯ এর আসামী সুব্রত মন্ডল, কানু রায়, তালা থানার মামলা নং-০৫(০৬)১৯ এর আসামী শম্ভু মজুমদারকে নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো জানান, আটককৃতদের রবিবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসআর