আর মাত্র তিনদিন পরেই অনুষ্ঠিত হতে যাছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ও মৌতলা ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।
২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীন ভাবে ভোটগ্রহন চলবে। সরকারী ভাবে ভারতে গুরুত্বপুর্ন প্রশিক্ষন শেষে দেশে ফিরেই নিজ কর্মস্থলে ফিরেছেন কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তিনি ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনের পরিবেশ ও ভোটার সাধারণের সাথে মত বিনিময় করেন।
রবিবার বিকাল ৫ টায় উপজেলা কুশুলিয়া ও মৌতলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ইউ এন ও। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমিরুল হায়দার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।