শেরপুর জেলা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক অপরাধ পর্যালোচনা এক সভা ২১ জুলাই রোববার সকাল ১১টায় পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। এসময় তিনি উপস্থিত শেরপুর সদর সহ পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের কর্মকর্তা ও সাংবাদিকদের ডিজিটাল আইনের বিষয়বস্তু তুলে ধরেন। এছাড়াও ডিআইজি নিবাস চন্দ্র মাঝি সাংবাদিকদের বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কোন বিকল্প নেই এবং ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের কোন চিন্তারও অবকাশ নেই। এদিকে সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) দের ডিজিটাল আইন এর ধারা পাঠ করে এবং থানার সংশ্লিষ্ট অফিসারদের অবহিত করার জন্য তাগাদা দেন।
অপরদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় সংগঠিত গুজবকে কেন্দ্র করে বিচারবর্হিভূত হত্যাকান্ড এবং আইন নিজের হাতে তুলে নিয়ে অপরাধ কর্মকান্ড যেন না ঘটে সেদিকে পুলিশ এবং সাংবাদিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) সীমা রানী সরকার, জেলা গোয়েন্দা (ডিবি) ওসি মো: মুখলেছুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম ভুঁইয়া, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ্, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবক্কর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের, শহর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ডিআইও-১ মো. আবুল বাশার, প্রেস ক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারন সম্পাদক মো. মেরাজ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারন সম্পাদক জিএইচ হান্নান সহ জেলা পুলিশের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসআর