ছাত্রবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নবগঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।এরই ধারাবাহিতায় শিক্ষার্থীদের অধিকার আদায়ে প্রশাসনের সাথে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর নিকট সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া পেশ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।
তাদের উত্থাপিত বিভিন্ন দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়কে বহিরাগত মুক্ত করা, ছাত্রী হলের অভ্যন্তরীণ গেট রাত ১২টা পর্যন্ত খোলা রাখা, ভর্তি ফি সহ অন্যান্য সকল ফি কমানো, বিশ্ববিদ্যালয়কে সম্পুর্ণ মাদকমুক্ত করা, হলসমূহের ডাইনিংয়ে ও ক্যাফেটেরিয়ায় উন্নত মানের খাবার পরিবেশন, ইন্টারনেটের গতি বাড়ানো, মেডিকেলে চিকিৎসার মানোন্নয়ন, লোডশেডিং কমানো ও হলগুলোতে সুপেয় পানির ব্যাবস্থা করা প্রভূতি।
এদিকে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান খান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
বার্তাবাজার/এসআর