রোটার‌্যাক্ট জেলা সংগঠনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হলেন রোটার‌্যাক্টর মিরাজ

আন্তর্জাতিক সেবা সংগঠন ‘রোটারী ইন্টারন্যাশনাল’ এর যুব সংগঠন রোটার‌্যাক্ট জেলা ৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মনোনিত হয়েছেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রাক্তন সভাপতি রো. এ এন এম মাখজাম হায়দার মিরাজ।

রোটার‌্যাক্ট জেলা প্রতিনিধি রো. পি পি মোহাম্মদ আবদুল আহাদ আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। এ পদ অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন গভর্ণর প্রিন্সিপাল এইড জালাল উদ্দিন বাবলু, পদ্মা জোনের এসিস্ট্যান্ট গভর্ণর রোটা. সাইদুল মিল্লাত মুক্তা, রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র চার্টার প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজ, সভাপতি এডভোকেট রাশেদ মাজহার, রোটার‌্যাক্ট ক্লাব আতিকুর রহমান শিবলী, রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র প্রতিষ্ঠাতা সভাপতি ও রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারী রো. সিপি আরাফাত উল মিল্লাত দিপুল, প্রাক্তন সভাপতি রো. এস. আলম ভূঁঞা অপু, ক্লাব সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, রিজিওনাল প্রতিনিধি নাজমুদ্দিন জিকু, জোনাল প্রতিনিধি সিপি শহীদুল ইসলাম পাটোয়ারী, সহ অন্যান্য রোটারী, রোটার‌্যাক্ট ও ইন্টার‌্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ। রোটার‌্যাক্টর এ এন এম মাখজাম হায়দার মিরাজ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা ও উত্তরা ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা এইছ জে এম ছায়ফুল হায়দার ও মোসাম্মৎ নজমুন নেছার বড় সন্তান।বর্তমানে ফেনীতে বসবাস করেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর