বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশের উদ্যোগে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন এলাকার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশের সৌজন্যে কুড়িগ্রাম ভোগডাঙ্গা ইউনিয়ন শাখা ছাত্রলীগের একটি প্রতিনিধিদল এই ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- ইবি শাখা ছাত্রলীগের সভাপতি এস এম রবিউল ইসলাম পলাশের বাবা, ভোগডাঙ্গা একে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম সদগর ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি, ইউনিয়ন ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা, ও আওয়ামী লীগের নেতারা।
এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোগডাঙ্গা ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ যেকোন সময় দেশ ও মানবজাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তাই দেশের মানুষের যেকোন বিপদে আমরা স্বেচ্ছাসেবকের কাজ করে যাবো।’
বার্তাবাজার/এসআর