আশাশুনিতে কমিউনিটি পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক খাদ্য মেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক খাদ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিন ব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
এস কে এস ফাউন্ডেশনের ম্যাক্স নিউট্রি ওয়াশ প্রকল্পের আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন, স্থানীয় মহিলা মেম্বার বিউটি খাতুন। স্টল পরিদর্শন করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ইকবাল হোসেন ও দিপক কুমার মল্লিক। মেলায় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কমিউনিটি নারী সদস্যরা ১০টি স্টলে রোগ প্রতিরোধক খাবার, শক্তিদায়ক খাবার ও শরীর বৃদ্ধিকারক খাবার প্রদর্শন করেন। সবশেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। মহিলা মেম্বার বিউটি খাতুনের সভাপতিত্বে ও প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর অরুন কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক কুমার মল্লিক, ব্লুগোল্ড প্রতিনিধি সরিাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে স্টল স্পাপনকারীদেরকে পুরস্কৃত করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর