জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিজ ভাইকে নিয়োগ দিতে গিয়ে আজীবনের জন্য কালো তালিকাভুক্ত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবুল আরফিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে ৯ সদস্যবিশিষ্ট যৌন নিপীড়ন কমিটিকে প্রতিবেদন প্রদানের আদেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ সাক্ষরিত এক বিজ্ঞাপ্তি থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়,ড. আরফিনে বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগ এনে ব্যবসায় প্রশাসন অনুষদের এক ছাত্রী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী ওই ছাত্রী অভিযোগপত্রে বলেন, অধ্যাপক মাহবুবুল আরফিন তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে বহুবার তাঁর সাথে শারীরিক সম্পর্ক করেছেন। তিনি আরো বলেন, একদিন অধ্যাপক আরফিনের রুমে একজন ম্যাডামের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার পর থেকে আরফিন তাঁকে নানা ভাবে এড়িয়ে চলতে থাকে এবং বিয়ের কথা বলতে গেলে আরফিন তা অস্বীকার করে এবং রেগে যায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় তিনি প্রতারণার অভিযোগ তুলে বিচার দাবী করেছেন।
এদিকে বর্ণিত অভিযোগটির তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে, ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তি চিহ্নিতকরণ ও ভবিষ্যতে এরুপ ঘটনা সংঘটিতরোধে করণীয় পরামর্শের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও নারী নির্যাতন অভিযোগ কমিটির আহ্বায়ক ড. নাসিক বানুকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইতােমধ্যেই ৯ সদস্য বিশিষ্ট যৌন নিপীরণ প্রতিরােধ কল্পে “অভিযােগ কমিটি” আছে।
বার্তাবাজার/এসআর