শেরপুর জেলার সদর উপজেলার বন্যা কবলিত এলাকার চরাঞ্চলের বানভাসী মানুষের খোঁজ খবর নিতে ২১ জুলাই রোববার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি নৌকা যোগে কামারেরচর থেকে দূর্গম চরাঞ্চলে যাত্রা শুরু করে কামারেরচর, চরমোচারিয়া ও চর পক্ষিমারী ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন শেষে নন্দীর বাজার ডাইভারশন (কজওয়ে) গিয়ে পরিদর্শন শেষ করেন । এসময় তার সাথে ঔষধ সহ একটি মেডিক্যাল টিম বন্যার্তদের সহযোগীতার জন্য সাথে নিয়ে যান।
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পূর্বে হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি কামারের চর বাজারে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সদর উপজেলার কামারেরচর, চরপক্ষীমারী, চর মোচারিয়া ইউনিয়ন সহ সকল বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়াতে আওয়ামীলীগ নেতা কর্মী সহ সকলেই ঐক্যবদ্ধ রয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসব চরাঞ্চলের বানভাসী মানুষের দু:খ দূর্দশা লাঘবে পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরনের ব্যবস্থা করেছেন। কাজেই বন্যা কবলিত মানুষের কোন কষ্ট হবেনা ইনশাআল্লাহ এবং চরাঞ্চলের প্রত্যেক বানভাসী পরিবারকে ১০ কেজি চাল সহ বিভিন্ন ত্রান সামগ্রী দেয়া হবে। এজন্য তালিকা প্রনয়ন কাজ করা হচ্ছে এবং দু-এক দিনের মধ্যে তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হবে। এছাড়াও বন্যা পরবর্তী কৃষকদের মাঝে পূর্নবাসনের ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।
এসময় হুইপ আতিউর রহমান আতিক এমপি’র সাথে ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপি, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা বিষয়ক সম্পাদক শামিম হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগ সভাপতি এড. আবুল কাশেম, সাধারন সম্পাদক প্রকাশ দত্ত, মেডিকেল টিমের প্রধান ডা. নাদিম হাসান, ডা. মোবারক হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারন সম্পাদক মো. রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।
বার্তাবাজার/এসআর