শিল্পাঞ্চল আশুলিয়ায় ওষুধ অধিদপ্তর ও র্যাব- ৪ এর ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রিসহ নানা অভিযোগে ৭টি ওষুধের দোকান এর মালিকদের ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার ( ২১ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে ওষুধ অধিদপ্তর ও র্যাব যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এ সময় মেয়াদ উত্তীর্ণ, আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে আলী ফার্মেসীকে ৪ লাখ ও আবেদীন ফার্মেসীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো চারটি ফার্মেসীকে ২ লাখ ও অপর আরেকটি ফার্মেসীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, অভিযান সম্পর্কে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, আজ আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকার বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ওষুধ পান তারা। এছাড়া বিভিন্ন প্রকার ভ্যাকসিন নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করে খোলামেলাভাবে মজুদ ও বিক্রি করে আসছিলেন এ সব ফার্মেসী ব্যবসায়ীরা। এমনকি ফার্মাসিস্ট সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রাদি ছাড়াই তারা ওষুধ বিক্রি করে আসছিলেন বলেও জানান তিনি।
এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব এর এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বার্তাবাজার/এসআর