জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনে এন্টিবায়োটিকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলা এবং পশুর খাদ্যে এন্টিবায়োটিক মেশাতে না পারে সেদিকে নজর বাড়ানোর আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান।
আজ রবিবার(২১জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় শহীদ মিনারে ঢাবি শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুকের জন্য মানবন্ধন করেন জবি শিক্ষক সমিতি।
এ সময় উপাচার্য বলেন,দুধের মধ্যে কী কী আছে এটা বের করা গবেষণার মধ্যে পরে না। দুধের মধ্যে কী কী আছে এটা বের করা বিএসটিআই বা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগগুলোও বের করতে পারে। প্যাকেটজাত দুধগুলো যারা তৈরী করে তারা এন্টিবায়োটিক মেশায় না। দুধের মধ্যে সরাসরি এন্টিবায়োটিক মেশানো যায় না। এই এন্টিবায়োটিকের জন্য পশুপালন অধিদপ্তর ও যেখানে পশুর জন্য খাদ্য উৎপাদিত হয় সেখানে নজর দিতে হবে। কারণ পশুর খাদ্যে এন্টিবায়োটিক মেশানো হলে তা দুধে প্রবেশ করে।
তিনি আরো বলেন,আমাদেরকে এন্টিবায়োটিকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পারলে এটা রোধ করা যাবে। যদি আমরা দুধ খাওয়া বন্ধ করে তাহলে আমাদের দুধ শিল্প ধ্বংস হয়ে যাবে এবং গরীব মানুষ যারা দুধ উৎপাদনে নিয়োজিত তাদের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে।
এসময় তিনি অধ্যাপাক আ ব ম ফারুকের এই সাহসী উদ্যেগের জন্যে তাকে সাধুবাদ জানান এবং হুমকি না দিয়ে তার পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের আহ্বান জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ঢাবি শিক্ষক অধ্যাপক ফারুকের নেতৃত্বে ফার্মেসী বিভাগের কয়েকজন শিক্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন। বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের ৭২টি খাদ্যপণ্য নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই গবেষণায় বিভিন্ন ব্রান্ডের সাতটি প্যাকেটজাত (পাস্তরিত) দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী এন্টিবায়োটিক উপস্থিতির কথা বলা হয়।
বার্তাবাজার/এসআর