নীলফামারীতে বিএনপির ৩০ নেতাকর্মী কারাগারে

সন্ত্রাস ও নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুবদলের সভাপতি গোলাম রব্বানী ও সাধারন সম্পাদক মো. হেলালসহ ৩০ নেতাকর্মীকে কারাগেোর পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার দুপুরে তারা জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা জজ আদালতের সরকারী কৌশলী এ্যাডঃ অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগষ্ট সন্ধ্যায় জেলার ডিমলা উপজেলার জামায়াতের আমীর মহিউর রহমান তার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতার নিজ বাড়িতে নাশকতার উদ্যেশ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে মহিউর রহমানসহ পাঁচ জনকে গ্রেফতার করে এবং ৬০/৭০ জন পালিয়ে যায়। এ ঘটনার ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ আলী বাদী হয়ে ডিমলা থানায় ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে বিএনপি ৩১ জন নেতাকর্মী সহ জামায়াত-শিবিরের ৭৫ নেতাকর্মীর নামে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

আসামী পক্ষের আইনজীবী এ্যাডঃ আবু মোহাম্মদ সোয়েম জানান, উপরোক্ত আসামীগন উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আজ (রবিবার) তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠান।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর