নোঙর’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সোহাগ লুৎফুল কবির

নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন, সিরাজগঞ্জ জেলার গণমাধ্যম কর্মী সোহাগ লুৎফুল কবির।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সুমন শামস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

নদীমাতৃক বাংলাদেশের নদী ও পরিবেশ সুরক্ষায় কাজ করার লক্ষ্যে ২০০৫ সালের ২৩ মে যাত্রা শুরু করে নোঙর। নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ,নদী দখল,দূষণ মুক্ত করা তথা নদীরক্ষায় প্রতিষ্ঠিত এ সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নৌযাত্রীদের মধ্যে গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও কর্তৃপক্ষের সক্রিয়তা বৃদ্ধিতে কাজ করে আসছে।

সংগঠনটির কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে সারাদেশের নদীপ্রকৃতি প্রেমীদের সংগঠিত করতে সব বিভাগ ও জেলাতে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার কাজ করছে নোঙর। ধারাবাহিকতায় নদীমাতৃক বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ সুরক্ষার অতন্দ্রপ্রহরী গনমাধ্যমকর্মী ও তরুণ সংগঠক সোহাগ লুৎফুল কবির (যমুনা নদী) কে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়।

নদী ও পরিবেশ নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ সোহাগ লুৎফুল কবির এর সুদীর্ঘ জীবন ও সাফল্য কামনা করছেন।

নদীমাতৃক দেশের নদী ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসুন,নোঙর পতাকা তলে একতাবদ্ধ হোন। “নদী বাঁচান-পরিবেশ বাঁচান-জীবন বাঁচান” ২৩ মে জাতীয় নৌ-নিরাপত্তা দিবস পালন করুন”নোঙর।

সোহাগ লুৎফুল কবির বার্তা বাজার’কে বলেন,এ বিষয়ে আমাকে নিশ্চিত করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় দেশ ও দশের জন্য কাজ করতে পারাটা আমি মনে করি অনেক গর্বের।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর