বানভাসীদের মাঝে ত্রাণ বিতরন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব

শেরপুর জেলার সদর উপজেলার ১০নং চরপক্ষীমারী ইউনিয়নের বন্যা দূর্গত বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ২১ জুলাই রোববার বিকেলে ওই ইউনিয়নের কুলুরচর বেপারী পাড়া, ডাকপাড়া ও সাতপাকিয়া গ্রামের বন্যা দূর্গতদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চিড়া, আধা কেজি গুড়, বিস্কুট, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। ২৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) এ.টি.এম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম এহসানুল মামুন, নমিতা দে, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী কমিশনার ভূমি মোঃ ফারুক আল মাসুদ, জেলা ত্রাণ কর্মকর্তা এ.এইচ.এম আব্দুর রউফ সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাপশন: শেরপুরে চরপক্ষীমারী ইউনিয়নে বানবাসীদের মাঝে ত্রাণ তুলে দেন ডিসি আনার কলি মাহবুব।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর