মিন্নির আইনজীবীদের সঙ্গে সেই ‘শম্ভুর’ রুদ্ধদ্বার বৈঠক, এলাকায় তোলপাড়

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে এর আগে গতরাতে মিন্নির আইনজীবীদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তার ছেলে সুনাম দেবনাথের রুদ্ধদ্বার বৈঠক করার বিষয়টি এলাকায় ব্যাপক আলোচিত হচ্ছে।

রোববার (২১ জুলাই) সকালে বরগুনার নিম্ন আদালতে আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারি আসলাম। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন বাদি এবং আসামিপক্ষের আইনজীবীরা। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালতের আদেশ জানান বাদীপক্ষের আইনজীবী।

অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথের প্রভাবের কারণেই মিন্নিকে কোন আইনজীবী এর আগে আইনি সহায়তা দেয়নি। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারি আসলাম মিন্নির পক্ষে আইনগত সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিলে গতরাতে স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তার চেম্বারে মিন্নির পক্ষের আইনজীবীদের ডেকে পাঠান। সেখানে তার ছেলে সুনাম দেবনাথ এবং বাদীপক্ষের আইনজীবীর উপস্থিতিতে তাদের বৈঠক হয়।

জামিন না পাওয়াতে জেলা জজকোর্টে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম।

এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা।জবাবে মাহবুবুল বারী আসলাম বলেন, কাল রাত ৯টা ৪৫ মিনিটে আমি বরগুনার এমপির চেম্বারে যাই। তিনি কিন্তু একজন আইনজীবীও বটে। আমার সঙ্গে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, সেখানে বাদী পক্ষের কেউ ছিল না। তবে অতিরিক্ত পিপি আকতারুজ্জামান বাহাদুর ছিলেন। সেখানে আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত কথা হয়েছে।

এ মামলার বিষয়ে কোনো হুমকি রয়েছি কি না এমন প্রশ্নে মিন্নির আইনজীবী বলেন, আসলে আজকে আপনার কোর্টে উপস্থিত থেকে থাকলে বুঝতে পারছেন, আমার মধ্যে এরকম কোনো জড়তা ছিল কি না, আর এরকম কোনো চাপ থাকলে আমি আসতাম না।

বার্তাবজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর