নয় নয় করে আর বয়স কম হয়নি।পা রেখেছেন ৩৩-এ।তাই মেয়ের বিয়ে নিয়ে বেশ চিন্তা পড়েছেন বাবা-মা।তাই তো বাবা-মা দুজনেই উপদেশ দিয়েছেন, ভদ্রসভ্য কোনও ছেলেকে খুঁজে বার করতে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ের জন্য সুশীল পাত্র খুঁজছেন। তার মতে, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।
প্রেম-সম্পর্কের ব্যাপারে সোনাক্ষী খুবই আদর্শবাদী। সম্পর্কে থেকে কোনও একজনের অন্যজনকে ঠকানো এক ধরনের অপরাধ বলেই মনে করেন তিনি। ওই সাক্ষাৎকারেই তিনি বলেছেন, ‘আমার হবু বয়ফ্রেন্ডের উদ্দেশে একটা উপদেশ রইল। যদি জানতে পারি যে সে আমাকে ঠকিয়েছ, তবে তার পরের দিনই শেষ দিন হবে।’
সোনাক্ষীর বাবা-মা দুজনেই খুব ব্যক্তিত্বসম্পন্ন মানুষ বলে পরিচিত বলিউডে। তাদের মেয়ে যে এমনই হবেন, তা আর নতুন কী। এভাবে যদি কেউ না-ও বলে, তাহলেও কিন্তু এটা ঠিক যে প্রেমের সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাস খুবই জরুরি। তবে সোনাক্ষীর জন্য ভদ্র ছেলে কে হবেন শেষ পর্যন্ত, সেটা সময়ই বলবে।
সম্প্রতি এটাও শোনা গিয়েছে যে কোনও বলিউড তারকার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তার কিন্তু সেই তারকা কে, সেই নামটি কখনও সামনে আসেনি। এই ব্যাপারে সোনাক্ষীর বক্তব্য, ‘আমি একজন সেলিব্রিটির সঙ্গে কিছুদিন প্রেম করেছি কিন্তু তাঁর নাম কেউ জানবে না কখনও।’
বার্তাবজার/এএস