পূর্বঘোষণা মতোই রোববার (২১ জুলাই) ক্যারিবীয়ান সফরের জন্য ঘোষিত হল ভারতীয় দল। রোববার এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তিনটি ফর্ম্যাটের জন্যই ভারতীয় দল ঘোষণা করে। বিশ্বকাপ সেমিফাইনাল থেকে বিদায়ের পর বেশ কয়েকদিন জল্পনা চলছিল দলঘোষণা নিয়ে।
আগামী ৩ অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হতে চলা ক্যারিবীয়ান সফরের টেস্ট সিরিজে দলে ফিরলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মা। চোট সারিয়ে দীর্ঘদিন বাদে জাতীয় টেস্ত দলে প্রত্যাবর্তন ঘটল বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। তবে টেস্ট স্কোয়াডে থাকলেও সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম দেওয়া হল পেস বিভাগের সেরা অস্ত্র জসপ্রীত বুমরাহকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হল হার্দিক পাণ্ডিয়াকে।
আগামী দু’মাস দেশের প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে সময় কাটাবেন বলে দল নির্বাচনের একদিন আগে ক্যারিবীয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাই আসন্ন সিরিজে কোনও ফর্ম্যাটেই দেখা যাবে না তাকে। সীমিত ওভারের ফর্ম্যাটে না দেখা গেলেও টেস্ট সিরিজে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবের পাশে বল হাতে দেখা যাবে জসপ্রীত বুমরাহকে।কাউন্টিতে দুরন্ত পারফরম্যান্সের পর ক্যারিবীয়ানদের বিরুদ্ধে টেস্ট সিরিজে রবিচন্দ্রন অশ্বিনের থেকে অনেকটাই প্রত্যাশী নির্বাচক থেকে অনুরাগীরা।একইসঙ্গে টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে নিয়ে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।
পাশাপাশি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতের বুড়ো আঙুলে পাওয়া চোট সারিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি২০ সিরিজে দেখা যাবে শিখর ধাওয়ানকে। সংক্ষিপ্ত ফর্ম্যাটে দলে সুযোগ পেলেন মনীশ পান্ডে ও শ্রেয়াস আইয়ার।
টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, মানিষ পান্ডে, ঋষাভ প্যান্ট, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভুবেনেশ্বর কুমার, খালিল আহমদ, দ্বীপক চাহার, এবং নাভদ্বীপ।
ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ প্রন্ত, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ জাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নাভদ্বীপ।
টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, চেতেশ্বার পূজারা, হানুমা বিহারী, রোহিত শর্মা, ঋষাভ পান্ত, ঋদ্ধিমান শাহা, রবিচন্দ্র অশ্বিন, রবিন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।
বার্তাবাজার/এএস