ফাঁসির মঞ্চে জনপ্রিয় শিল্পী আসিফ আকবর!

শিরোনাম দেখে আসিফ ভক্তদের চোখ নিশ্চয় কপালে উঠেছে।উঠারি কথা। প্রিয়জনের কথা এভাবে শুনতে চায় না কেউ। কিন্তু কি করার ফাঁসির মঞ্চে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ঝূলার অপেক্ষায়।

তবে ভক্তরা জানতে ইচ্ছুক অপরাধ কি তার? যার জন্য ফাঁসির আসামি হতে হলো। না, আপনাদের প্রিয় শিল্পীর তোন অপরাধ নেই। দৃশ্যটি দেখানো হবে আসিফের নতুন একটি মিউজিক ভিডিওতে। নাম ‘আমার বিশ্বাস’।

বর্তমানে গাজীপুরের কালিয়াকৈরের একটি শুটিং বাড়িতে এই গানের দৃশ্যধারণ করা হচ্ছে। শুক্রবার নিজের ফেসবুকে আসিফ আকবর সেখান থেকে দুইটি ছবি প্রকাশ করেছেন। সেখানে একটি ছবিতে অভিনেত্রী নিমা রহমানের সঙ্গে দেখা গেছে। আর বাকীটিতে দেখা গেছে ফাঁসির মঞ্চে দাড়িয়ে আছেন আসিফ।

মজা করে ছবির ক্যাপশনে আসিফ লিখেছেন ফাঁসির আগে ম্যাজিষ্ট্রেট সাহেবের অনুমতি সাপেক্ষে একটি সেলফি। সেখানে তিনি পোষ্টটি সিরিয়াসলি না নিতেও অনুরোধ জানিয়েছেন।

ইথুন বাবুর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর। ভিডিওটির কাহিনী চিত্রনাট্য-পরিচালনা করছেন ফেরারী ফরহাদ।

বার্তাবজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর