বেশ আলোচিত ঘটনা এখন ছেলেধরা।যার কবলে পড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন অনেকে। আহত হয়েছেন বহু মানুষ। তবে হতাহতদের স্বজন ও পুলিশ জানায়, গুজবের সুযোগে পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে।যদিও এই ব্যাপারে পুলিশের নির্দেশ রয়েছে, কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেয়ার।কিন্তু আইন তোয়াক্কা না করে এভাবে মানুষ হত্যা করছে।
ময়মনসিংহের ভালুকার ধামশুর এলাকার একটি মোটর সাইকেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় আয়ার কাজ করেন, পাঁচগাও গ্রামের গৃহবধূ মালেকা খাতুন। শনিবার দুপুরে কারখানা থেকে ছুটি নিয়ে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওয়ানা হন তিনি।
পথে শরীর খারাপ লাগলে একটি বাড়িতে ঢুকে পানি চান তিনি। এ সময় স্থানীয় কয়েকজন ওই নারীকে ছেলেধরা সন্দেহ করে হাত-পা বেঁধে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
বার্তাবজার/এএস