রুস সুন্দরী আর মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের রোমান্টিক জুটিটা বছরও পার হলো না।কোন এক কালবৈশাখীর তাণ্ডবে সব উলোট-পালট হয়ে গেছে।অথচ রুশ সুন্দরীর সঙ্গে বিয়ের খবর দেশে ছড়াতেই সমালোচনার ঝড় ওঠে। কিন্তু সুন্দরীর রূপের ছটাই বিভোর রাজা সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সিংহাসন ছেড়ে ছিলেন।কিন্তু এক বছর কাটতে না কাটতেই এবার সেই সুন্দরী স্ত্রী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে তালাক দিলেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ।
কিছু কিছু গণমাধ্যমের খবর রিহানার আপত্তিকর এক ভিডিও ফাঁস হওয়ার পরই সুলতান মোহাম্মদের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। মুসলিম রীতি অনুযায়ী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে তিন তালাক দেন সুলতান মোহাম্মদ।
বছরখানেক আগে বেশ ঘটা করেই সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ে করেন তখনকার মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ। এই বিয়ে নিয়ে বিতর্কের কারণে রাজসিংহাসনই ছেড়ে দেন মোহাম্মদ। কিন্তু তাদের সেই জীবন দীর্ঘ হলো না। নবজীবন শুরুর এক বছর পার না হতেই তাদের বিচ্ছেদ হয়েছে।
এই দম্পতির দুই মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।

পঞ্চম সুলতান মোহাম্মদ ও সাবেক রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার এমন ছবি এখন অতীত। ছবি: সংগৃহীত
জানা গেছে, চলতি মাসেই ৫০ বছর বয়সী মোহাম্মদের সঙ্গে বিচ্ছেদ হয় ২৬ বছরের রিহানার। তারা গত বছরের ৭ জুন বিয়ে করেন। বিয়ের ভিডিওতে দেখা যায়, তাদের বিয়ের সাজসজ্জা ছিল একেবারে আন্তর্জাতিক মানের। যদিও এই বিয়ের বিষয়ে তখন মালয়েশিয়ার রাজপ্রাসাদ থেকে কিছু জানানোও হয়নি।
মুখে কুলুপ এঁটেছিলেন রাজা নিজেও। বিয়ের মতো বিচ্ছেদও হয়েছে একেবারে চুপিচাপে। কোনো পক্ষই এই বিষয়ে কিছু জানায়নি। তবে সূত্র বলেছে, ১ জুলাই মোহাম্মদ ও রিহানার মধ্যে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত হয়। বিচ্ছেদ চেয়ে সিঙ্গাপুর শরিয়াহ কোর্টে ২২ জুন আবেদন করার পর বিচারক ওই দিন বিচ্ছেদের চূড়ান্ত রায় দেন।
রিহানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার চার লাখের মতো অনুসারী রয়েছেন। সেখানে অবশ্য বিবাহবিচ্ছেদের কোনো বিষয় উল্লেখ করা হয়নি। সেখানে ১৪টি পোস্ট রয়েছে, যার বেশির ভাগ দাম্পত্যজীবন নিয়ে। কিছু ছবি তার ছেলের ও বিয়েসংক্রান্ত। সম্প্রতি রিহানা একটি ছেলেসন্তানের জন্ম দেন। ১১ জুলাই ইনস্টাগ্রামে একটি বাচ্চার ছবি পোস্ট করে তিনি বলেন, তার ছেলেসন্তান ইসমাইল লিয়ন। কেলানতানের ভবিষ্যৎ যুবরাজ ও মালয়েশিয়ার রাজা।

রুশ সুন্দরী রিহানা ওকসানা ভোয়েভোদিনার বিয়ের কারণে মালয়েশিয়ার সিংহাসন ছেড়েছিলেন পঞ্চম সুলতান মোহাম্মদ। ছবি: সংগৃহীত
বিশেষ একটি সূত্র দাবি করেছে, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে রিহানা ও মোহাম্মদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।রাশিয়ার একটি টেলিভিশন রিয়ালিটি শো ‘ সেক্স ইন দ্য পুল’ -এ এক ব্যক্তির সঙ্গে রিহানাকে অন্তরঙ্গ দৃশ্যতে দেখা যায়।যা পরে চরম আকার ধারণ করে। পরে দম্পতির বিচ্ছেদ হয়।
তবে রিহানার সূত্রে দাবি করা হয়েছে, তাদের ঘর এখনো ভাঙেনি। রিহানার এক ঘনিষ্ঠজনের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ অবশ্য বিয়ে ভাঙার বিষয়টিই নিশ্চিত করেছে।
সুলতান মোহাম্মদ রাজার পদ ছাড়লেও গত ৬ জানুয়ারি থেকে কেলানতানের শাসক হিসেবে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন তিনি। তবে তার বিবাহবিচ্ছেদের কারণ এখনো অজানা। কেলানতান প্রাসাদ গত বুধবার একটি বিবৃতিতে বলেছে, এসব বিষয় শাসকের একান্তই ব্যক্তিগত।
বার্তাবাজার/এএস