দলের সঙ্গে যোগ দিতে ভারত থেকেই তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম শ্রীলঙ্কার বিমান ধরেছেন।এর আগে গতকাল তামিমের নেতৃত্বে লঙ্কান সফরে গিয়েছেন ছয় জন।আজ তাসকিন-তাইজুল যাওয়া বাকি আছেন আর ৫ ক্রিকেটার।
আফগানিস্তানের ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় অনানুষ্ঠানিক ওয়ানডের জন্য দেশে থেকে যান এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা।
মিনি রঞ্জি ট্রফি খেলার পর ভারত থেকে শ্রীলঙ্কার পথ ধরেন তাসকিন-তাউজুল। শনিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে তারা কলম্বো পৌঁছেছেন। আজ (রোববার) একাই যাবেন রুবেল হোসেন।
উল্লেখ্য, চোটের কারণে মাশরাফি বিন মর্তুজা আর মোহাম্মদ সাইফউদ্দিন এ সিরিজ থেকে ছিটকে পড়েছেন। এদিকে সাকিব আল হাসান ও লিটন দাস ছুটি নিয়েছেন।মাশরাফি না থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।অন্যদিকে সাইফউদ্দিন ইনজুরিতে থাকায় ডাক পেয়েছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। এ উদ্বোধনী ব্যাটসম্যানের সঙ্গে শনিবার শ্রীলঙ্কায় পৌঁছান মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ কলম্বোতে ২৬ জুলাই শুরু হবে।তার আগে ২২ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়।
বার্তাবজার/এএস