আল্লামা শফীর আগমন উপলক্ষ্যে সিরাজদিখানে সম্মেলনের প্রস্তুতি সভা

মুন্সীগঞ্জে আল্লামা শাহ আহমদ শফীর আগমন উপলক্ষ্যে বিভিন্ন জেলার উলামা এবং তাবলীগ জামায়েতের সাথীদের নিয়ে সম্মেলনের প্রস্তুতি সভা ও জোড় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ জুলাই) শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মাদ্রাসা মসজিদে এ আলোচনা সভা ও জোড় অনুষ্ঠিত হয়। পীর সাহেব মধুপুর আল্লামা আব্দুল হামিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাবলীগ জামায়েতের সুরা সদস্য হযরত মাওলানা হাফেজ জোবায়ের আহমেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কাকরাইলের মুরব্বী ও সুরা সদস্য হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ।

এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওভোগ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা মুফতী নেসার আহমদ, সৈয়দপুর মাদরাসার মুহতামিম মুফতি বশির আহাম্মেদ, মধুপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী ওবায়দুল্লাহ কাসেমী, বালাসুর কাছেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস কাসেমী, মুধুপুর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি কামরুজ্জামান, জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আশরাফ আলী কাসেমী, হাজী মোঃ সেলিম সাহেব, মুন্সীগঞ্জ মারকাজের জিম্মাদার মোঃ জাহিদ, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ জিএম এম.এ মোবারকুল্লাহ, কেরানীগঞ্জের মোঃ সেলিম, ইসলামপুরের হাজী নুরুজ্জামান শিকদার প্রমূখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর