রামগঞ্জ থানার এস.আই জহির উদ্দিনের উদ্যোগে নয়নপুর গ্রামে প্রতিবন্ধি বিউটি ও তার বিধবা মা সুফিয়া বেগমের জন্য নির্মিত বসতঘর শুক্রবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। নয়নপুর বাংলা বাজারে সুশীল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘর হস্তান্তর করা হয়।
এ সময় মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত এস.আই জহির উদ্দিনের মতো বিত্তবানরা এলাকার গরিব,অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাসেম মাস্টার,রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল,ইছাপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ,সাংবাদিক জাকির মোস্তান,বেলায়েত হোসেন বাচ্চু,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রাসেদ আলম সহ প্রমুখ।
বার্তাবাজার/কে.জে.পি